প্রকাশিত : রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ , বিকাল ০৪:৫৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৭:৪১
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

নববর্ষের বিশেষ গেটটুগেদার অনুষ্ঠান করলো বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার


রিপোর্টার : the investor

সম্প্রতি রাজধানী ঢাকার নভো কনভেনশন সেন্টারে নববর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ গেটটুগেদার অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি । ইংরেজি ২০২৬ নববর্ষ এবং ১৭ ফেব্রুয়ারী ভিয়েতনামের নববর্ষকে সমন্বয় করে এই অনুষ্ঠান করা হয়েছে। উক্ত গেটটুগেদার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত মি. নিগুয়েন মান কুয়াং। 

অনুষ্ঠানের শুরুতে BVCCI এর পরিচালক মরহুম আব্দুস সোবহান স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সবাই । দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এই  নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ভিয়েতনাম বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান।

এনপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলা হয়, "আমাদের হৃদয়ে সেই সব সাহসী বীরদের জন্য গভীর কৃতজ্ঞতা, যারা মাতৃভাষায় গর্বের সাথে কথা বলার অধিকার আদায়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।"

সভায় বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের এম্বাসেডর মি. নিগুয়েন মান কুয়ান। অনুষ্ঠানে চেম্বারের নতুন সদস্যদেরকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে চেম্বারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূত, ব্যবসায়ী সংগঠক, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।