রিপোর্টার : the investor সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পরবর্তী তিনদিনের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী (প্রতি ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) কিংবা অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি হলে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।