প্রকাশিত : মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ , সকাল ১০:৫৪।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ভোর ০৪:৫৫
রিপোর্টার : ডেস্ক রিপোর্ট:

'আইআইবি লিডারশিপ স্পটলাইট - সিজন ০২'-এর অফিশিয়াল প্রোডাকশন পার্টনার ব্ল্যাক বক্স স্টুডিও


রিপোর্টার : the investor

তরুণ প্রজন্ম, নবীন গ্র্যাজুয়েট ও তরুণ পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট জগতের সাথে মেলবন্ধন তৈরির লক্ষ্যে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান 'ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড' (আইআইবি) এবং অন্যতম শীর্ষস্থানীয় মিডিয়া প্রোডাকশন হাউস 'ব্ল্যাক বক্স স্টুডিও'-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ব্ল্যাক বক্স স্টুডিও আইআইবির জনপ্রিয় ক্রস-ইন্ডাস্ট্রি ফ্ল্যাগশিপ শো 'আইআইবি লিডারশিপ স্পটলাইট - সিজন ০২'-এর অফিশিয়াল প্রোডাকশন পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে।   অনুষ্ঠানে আইআইবি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবদুল্লাহ আল কবীর এবং ফাউন্ডার মেম্বার ও চিফ অপারেটিং অফিসার মো. জামিলুর রহমান। অন্যদিকে ব্ল্যাক বক্স স্টুডিওর প্রতিনিধিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক তামীম কিবরিয়া এবং প্রতিনিধি সায়েম আবরার। 

আয়োজকরা জানান, দেশের বহুমুখী ও খ্যাতনামা শিল্প খাতের শীর্ষস্থানীয় সি-সুইট (C-suite) লিডারদের বাস্তব অভিজ্ঞতা, কৌশলগত দিকনির্দেশনা ও সাফল্যের গল্প নিয়ে ২৫ পর্বের একটি বিশেষ সাক্ষাৎকার সিরিজ নির্মাণ করা হবে। 

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অভিজ্ঞ কর্পোরেট নেতৃত্ব এবং উদীয়মান তরুণদের মাঝে একটি সুদৃঢ় মেলবন্ধন তৈরি করা, যা দেশের আগামীর নেতৃত্ব গঠনে কার্যকর ভূমিকা রাখবে।   উল্লেখ্য, আইআইবি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, মেন্টরশিপ, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং ক্রস-ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশের কর্পোরেট স্কিল গ্যাপ দূরীকরণে কাজ করছে। অন্যদিকে ব্ল্যাক বক্স স্টুডিও ৩৬০-ডিগ্রি প্রোডাকশন সাপোর্ট, এন্ড-টু-এন্ড মিডিয়া প্রোডাকশন ও ক্রিয়েটিভ কন্টেন্ট সলিউশন প্রদানে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান।