প্রকাশিত : শনিবার , ৪ জানুয়ারী ২০২৫ , দুপুর ০২:৫৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ , ভোর ০৪:৪৮
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান


রিপোর্টার : mojahidul islam

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।

মুশফিক আর ফারহানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,  নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে মুশফিক আর ফারহানের শারীরিক অবস্থার বিস্তারিত আপডেট জানাবেন চিকিৎসকরা।