প্রকাশিত : শনিবার , ৭ মার্চ ২০২৬ , দুপুর ০২:৫২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৭:৪০
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না -মাসুদ পেজেশকিয়ান


রিপোর্টার : the investor

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তার জেরে কড়া জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (৭ মার্চ) তিনি বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর একদিন আগে ট্রাম্প বলেন, ইরানকে শর্তহীনভাবে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে নাহলে যুদ্ধ চলবে। এরপরেই ইরানি প্রেসিডেন্ট এই বার্তা দিলেন। রাষ্ট্রীয় টেলিভিশন বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে। 

এদিকে এর আগে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর আজ রাতে ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।তিনি জানান, মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি বলে দাবি করেন তিনি।  

এর আগে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইন বলছেন, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সংখ্যা ৮৬ শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট-কম বলছে, মঙ্গলবার ওই সংখ্যাটা আরও ২৩ শতাংশ কমেছে।