রিপোর্টার : the investor সাইবার নিরাপত্তা,এআই ও ডিজিটাল ট্রান্সফরমেশন ,আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি, নিয়ে গবেষণায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশি গবেষক মো. মাহফুজুর রহমান। তার প্রকাশিত গবেষণাগুলো ইতোমধ্যে আন্তর্জাতিক গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
যুক্তরাষ্ট্রের Westcliff University থেকে তিনি IT Management-এ মাস্টার্স সম্পন্ন করেন এবং একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে Magna Cum Laude সম্মান অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Management Information Systems (MIS) বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের International American University (IAU)-তে Doctor of Management (DM) প্রোগ্রামে অধ্যয়নরত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে Dr.Alex Sherm এর অধীনে Research Assistant হিসেবে গবেষণা কার্যক্রমে যুক্ত আছেন।
তার গবেষণার অন্যতম ক্ষেত্র হলো Cybersecurity, Artificial Intelligence (AI), Information Security, Information Systems, Digital Transformation এবং hacking-related cyber threats। বিশেষ করে AI ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাইবার হুমকি শনাক্তকরণ, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল ব্যবস্থার নিরাপত্তা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে তিনি কাজ করছেন।
তিনি আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তাসহ বহু গুরুত্বপূর্ণ গবেষণাপত্রের কাজে অংশগ্রহণ করেছেন। কনফারেন্স পেপারে অংশগ্রহণ ও পিয়ার রিভিউ এর মাধ্যমে নিরন্তর পরিশ্রম করে চলেছেন।
এর পাশাপাশি গবেষণার কাজে আগ্রহীদের ডেটা কালেকশান,এনাল্যাইসিস ও ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য অনলাইনে ট্রেনিং প্রদান করে থাকেন ,যা নতুন গবেষক তৈরিতে ভূমিকা রেখে চলেছে।
তার সাম্প্রতিক গবেষণাগুলোর মধ্যে উল্লেখযোগ্য “Emerging Trends in Digital Transformation and Information Systems by Bibliometric Analysis in the United States” উল্লেখযোগ্যভাবে সমাদৃত হয়েছে।