প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ , সকাল ১১:২৩।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ , সকাল ০৭:২২
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার


রিপোর্টার : mojahidul islam

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মনির হায়দার। এই পদে তিনি সিনিয়র সচিবের পদমর্যাদা পাবেন।  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে  বুধবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার মনির হায়দার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বর্তমানে তিনি নিউইয়র্কে রয়েছেন। বিশেষ সহকারী হিসেবে নিয়োগের চিঠি পেয়েছেন। দেশে ফিরে এসে এ পদে যোগদান করবেন তিনি।

মনির হায়দার একুশে টিভি, দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত।

বিশেষ সহকারী হিসাবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।