প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ , দুপুর ০২:১২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ , সকাল ০৭:১৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

ডিএমপির সাবেক ডিসি তানভীর সাময়িক বরখাস্ত


রিপোর্টার : mojahidul islam

রাজশাহীর সারদার পুলিশ একাডেমির পুলিশ সুপার মো. তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-কমিশনার (ডিসি) তানভীরের বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট ঢাকার নিউমার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তানভীর বর্তমানে কারাগারে আছেন বলে জানা গেছে। তানভীরকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।