প্রকাশিত : সোমবার , ১১ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:২৬।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ , রাত ১০:৩৩
রিপোর্টার : খুলনা ডেস্ক

প্রধান উপদেষ্টা তিন দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ


রিপোর্টার : mojahidul islam

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সোমবার বেলা ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সফরকালে মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া, তিনি দেশটির বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (MOU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরেরও কথা রয়েছে।