প্রকাশিত : মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ , দুপুর ০১:১১।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ , রাত ০৮:২৩
রিপোর্টার : খুলনা ডেস্ক

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা


রিপোর্টার : the investor

খুলনায় অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মামলাটি করা হয় ১১ আগস্ট, সোনাডাঙ্গা থানায়। মামলার বাদী খুলনা মহানগর ডিবি পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।

এজাহারে বলা হয়েছে, গত ২২ এপ্রিল ময়লাপোতা এলাকা থেকে আটক হন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান। তার মোবাইল ফোন বিশ্লেষণ করে জানা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপস ব্যবহার করে কিছু গ্রুপের (যেমন ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’, ‘জয় বাংলা আমার প্রাণ’) মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র চলছিল।

এ ঘটনায় ৬ জনের নাম সরাসরি এজাহারে উল্লেখ করা হয়েছে, বাকি ৩০-৪০ জনকে রাখা হয়েছে অজ্ঞাতনামা আসামি হিসেবে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান।

মামলার প্রধান আসামি মুজিবুর রহমান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পারভেজ আলম খানসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন করেছিল, যা ৪ আগস্ট অনুমোদন পায়।