রিপোর্টার : the investor বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ২৮ ও ২৯ আগস্ট খুলনায় তাদের জেলা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় শহীদ হাদিস পার্কে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপিবির সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স।
দলীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৫০০ কর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর শহরের প্রেসক্লাব পর্যন্ত লাল পতাকার একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হবে কাউন্সিল অধিবেশন।
সম্মেলনের দ্বিতীয় দিন, শুক্রবার, ৪৫৬ জন ডেলিগেটের অংশগ্রহণে গঠিত হবে নতুন জেলা কমিটি। জেলা সভাপতির পদে এবার নতুন মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. ফরিদুজ্জামান। অন্যদিকে, এই পদে পুনর্নির্বাচিত হতে আগ্রহী বর্তমান সভাপতি ডা. মনোজ কুমার মন্ডলও রয়েছেন প্রতিযোগিতায়। নেতৃত্ব নির্বাচনে ইতোমধ্যেই দলীয় অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।