প্রকাশিত : মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫ , সকাল ১১:২১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ , সকাল ০৭:৫৩
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না: নজরুল


রিপোর্টার : mojahidul islam

দলের বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২০ জানুয়ারি) গুলশান কার্যালয়ে বিএনপির ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের প্রায় এক কোটি সদস্য। প্রতি মাসে যদি একজন করে সদস্য, একজন করে সমর্থক, কর্মী বা শুভনাধ্যায়ীও যোগ দেন, তাহলে আরও এই সংখ্যা আরও বাড়বে।

উলটো পিরামিড আকারে কাজ করতে হবে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, একটি লোক থেকে আরেকটি লোক বের করলে দ্বিগুণ হবে। এভাবে কাজ করতে হবে। এমন লোকদের দলে আনা যাবে না, যাদের দলে আনলে বদনাম হয়।