• ঢাকা
  • শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ , ভোর ০৫:৫৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
খাদ্যের খোঁজে চৌগাছার লোকালয়ে মুখপোড়া হনুমান

খাদ্যের খোঁজে চৌগাছার লোকালয়ে মুখপোড়া হনুমান

প্রিন্ট ভিউ

দলছুট একদল হনুমান উপজেলার বিভিন্ন গ্রামে খাবারের খোঁজে দাপিয়ে বেড়াচ্ছে। কখনো দল বেঁধে কিংবা দলছুট হয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হনুমানগুলোকে। খাদ্যের সন্ধানে আসা হনুমানগুলো মানুষের হাত থেকে খাবারও নিচ্ছে। 

লোকালয়ে চলে আসা এসব মুখপোড়া হনুমান যশোরের কেশবপুরের বলে মনে করছেন চৌগাছার প্রাণীসম্পাদ অফিসার।  তিনি বলেন, এদেরকে আবার চশমা পরা বা কালো হনুমান বলে। এসকল দলছুট হনুমান খাবারের সন্ধানে এসময় বিভিন্ন এলাকায় বিচরণ করে। আবার এক সময় তারা নিজেদের আবাসস্থলে ফেরত যায়। এলাকাবাসী বলছেন সকাল হওয়ার সাথে সাথে হনুমানগুলো খাবারের জন্য বাড়ির ছাদে, গাছে গাছে ছুটোছুটি করে।

তবে খাবার না দিয়ে কেউ তাকে অযথা বিরক্ত করলে দাঁত সিটকে ভয় দেখায় মানুষকে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদপাড়া গ্রাম এলাকায় দেখা গেছে এমন চিত্র। দলছুট ওই হনুমান দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক শিশু কিশোর জনতা।

চাঁদপাড়া গ্রামের মেম্বর আবু সালাম বলেন, প্রতি বছর এসময় হয়তো খাবারের খোঁজে হনুমান এলাকায় চলে আসে। এবছর চারটি হনুমান আমাদের বাড়ির ছাদে রাত যাপন করতে দেখেছি। তবে শিশু কিশোররা ইটের টুকরা দিয়ে আঘাত করায় ওরা স্থির থাকতে পারছে না। কিন্তু খাবার দিতে গেলে ওরা শান্ত ভাবে হাত থেকে নিয়ে খাবার খাচ্ছে।

চৌগাছার প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর জানান, গত বছর একই সময় তাঁর বাড়িতে আসা দুটি হনুমান সীমানা প্রাচীরে বসে থাকতে দেখে পাউরুটি এবং কলা খেতে দেন। এলাকার অনেকে ভালবেসে ওদের গাজর, কলা, রুটি, বিস্কুটসহ নানা রকম খাবার দিতে দেখা যাচ্ছে।

প্রাণীবিদরা বলছেন দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করেন, সে বিষয়ে সবার সচেতনতা দরকার। কিছুদিন পর আবার তারা এলাকায় ফিরে যাবে বলছেন।

সারাদেশ

আরও পড়ুন