• ঢাকা
  • মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ , রাত ১১:৩১
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : অনলাইন ডেস্ক
চাঁদপুরে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রিন্ট ভিউ

জেলার শাহরাস্তি উপজেলায় আজ অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে আবুল কাশেম নামের একব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মসতপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। 


অর্থদণ্ড প্রাপ্ত আবুল কাশেম (৭৪) জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মসতপাড়া গ্রামের বাসিন্দা।


শাহরাস্তি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) অপসারণের অপরাধে আবুল কাশেম নামের একব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় একলাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।


অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয়

অন্যান্য

আরও পড়ুন