• ঢাকা
  • শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ , রাত ০৯:২৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
বাড়িতে ঢুকে স্কুল শিক্ষিকাকে মারধর করে সোনার চেইন লুট

বাড়িতে ঢুকে স্কুল শিক্ষিকাকে মারধর করে সোনার চেইন লুট

প্রিন্ট ভিউ

চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে বাড়িতে ঢুকে মারধরের পর তসলিমা খানম (৫৯) নামে এক স্কুল শিক্ষিকার সোনার চেইন লুটের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোমিনপুরে ওই শিক্ষিকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তসলিমা খা্নম নীলমনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি মোমিনপুর গ্রামের মৃত আশির উদ্দিনের স্ত্রী।

ভুক্তভোগীর ছেলে তাসলিম আলম বলেন, আমার মা বাড়িতে একা ছিলেন। সন্ধ্যার পর দরজা খোলা রেখে স্কুলের কাজ করছিলেন। এ সময় প্রাচীর টপকে মুখে গামছা বাঁধা অবস্থায় একজন ঘরের মধ্যে ঢুকে মাকে জিম্মি করে। এরপর মাকে মারধর করে গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন নিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় পাশের একটি বাগান থেকে একটি গামছা ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি এগুলো ওই ছিনতাইকারীর হবে। রাতেই পুলিশকে জানানো হয়েছে, তারা জব্দ করে নিয়ে গেছে আলামতগুলো।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, রাতে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বাড়িতে তিনি একা থাকতেন। সন্ধ্যার পর বারান্দার গেট খোলা রেখে কাজ করছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তার গলার স্বর্ণের চেইন নিয়েছে বলে জেনেছি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত কেউ হতে পারে। একটি গামছা ও স্যান্ডেল জব্দ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সারাদেশ

আরও পড়ুন