• ঢাকা
  • বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৬:৩০
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প

ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প

প্রিন্ট ভিউ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন। সোমবার (১৩ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিবিসি জানিয়েছে, ট্রাম্প  ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাত করবেন। এরপর তিনি শারম আল-শায়েখে যাবেন গাজা শান্তি সম্মেলনে অংশ নিতে।

ওই সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারসহ অন্তত ২০ জন বিশ্বনেতা যোগ দেবেন।  ওদিকে ইসরায়েলে অবতরণের আগে বিমানে তার সফরসঙ্গী সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা সফরে যেতে চান। "আমি এটা করতে চাই। অন্তত আমার পা রাখতে চাই," বলেছেন তিনি।

এদিকে ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেতে যাচ্ছেন।

ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার দেওয়া হচ্ছে ট্রাম্পকে।  

আন্তর্জাতিক

আরও পড়ুন