• ঢাকা
  • শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ , রাত ১২:০৭
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : খুলনা ডেস্ক
নির্ধারিত সময়েই হবে নির্বাচন, কেউ ঠেকাতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্ধারিত সময়েই হবে নির্বাচন, কেউ ঠেকাতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রিন্ট ভিউ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ক্ষমতা জনগণের হাতে। জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে সেটি কেউ ঠেকাতে পারবে না। প্রধান উপদেষ্টা যে তারিখে নির্বাচন ঘোষণা করেছেন, সেই তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।”

চাঁদাবাজি প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তা সত্য। চাঁদাবাজ যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।”

তবে একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ সময় তিনি বাজার পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাও ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জাতীয়

আরও পড়ুন